প্রযোজনায় নাম লেখালেন কার্তিক আরিয়ান: কবির খানের ‘লড়াকু’ দিয়ে নতুন যাত্রা
বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান অভিনয়ের গণ্ডি ছাড়িয়ে এবার যুক্ত হচ্ছেন চলচ্চিত্র প্রযোজনায়। কবির খান পরিচালিত নতুন সিনেমা ‘লড়াকু’-এর মাধ্যমে প্রযোজক হিসেবে তাঁর এই আত্মপ্রকাশ ঘটছে।
বুধবার (৪ নভেম্বর) বিড়লা স্টুডিওসের পক্ষ থেকে ছবিটির বিশ্বব্যাপী মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। আগামী ১৮ জুন ২০২৭ সালে প্রেক্ষাগৃহে আসবে এই চলচ্চিত্রটি। ‘লড়াকু’ যৌথভাবে প্রযোজনা করছে বিড়লা স্টুডিওস, কবির খান এন্টারটেইনমেন্ট এবং কার্তিক আরিয়ানের প্রযোজনা সংস্থা ‘ডোপামিন স্টুডিওস’।
নির্মাতারা জানিয়েছেন, মানুষের আত্মবিশ্বাস, দৃঢ়তা ও বাস্তব জীবনের আশা-আকাঙ্ক্ষার গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। এটি একটি পারিবারিক বিনোদনধর্মী চলচ্চিত্র হতে যাচ্ছে। তবে এতে প্রধান চরিত্রগুলোতে কারা অভিনয় করছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
এর আগে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন কার্তিক আরিয়ান ও কবির খান। সেই সিনেমায় চমৎকার অভিনয়ের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন কার্তিক। ছবিটি বক্স অফিসে কাঙ্ক্ষিত বাণিজ্যিক সাফল্য না পেলেও কার্তিকের কেরিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে বিবেচিত হয়।
এছাড়া ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে কার্তিকের অন্যতম আলোচিত ছবি ‘আশিকি ৩’। এর মাঝেই প্রযোজনার জগতে পা রেখে ক্যারিয়ারে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন এই বলিউড তারকা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











