আ্লমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

০৫ নভেম্বর ২০২৬ - ২০:০২
প্রকাশিত: ১ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আ্লমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
ছবি সংগৃহীত

আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে পৌর এলাকার সাদা ব্রিজ এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

​অভিযানকালে এলাকার বিভিন্ন বীজ, সার ও কীটনাশকের দোকানে তদারকি চালানো হয়। এ সময় মেসার্স আশাদুল হকের প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি ও নিয়মবহির্ভূতভাবে সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আশাদুল হককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

​অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, লাইসেন্স হালনাগাদ রাখা এবং মানহীন বা মেয়াদোত্তীর্ণ সার, কীটনাশক ও বীজ বিক্রি থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন ​চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গার জেলা বীজ প্রত্যয়ন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0