দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯০
দেশে সংক্রামক ব্যাধি হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও এর বিভিন্ন উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং চারজন মারা গেছেন উপসর্গ নিয়ে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩ ৯০ জনের দেহে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য নিশ্চিত করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত একদিনে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ২ জন ও নিশ্চিত হামে ২ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগে ১ জন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ৭ অক্টোবর পর্যন্ত সংগৃহীত তথ্যানুযায়ী, দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪০ জনে। মারা যাওয়া রোগীদের মধ্যে ১০৪ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং ১ হাজার ৩৬ জন প্রাণ হারিয়েছেন উপসর্গ নিয়ে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ মার্চ থেকে দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৯৩ জনে। তাদের মধ্যে পরীক্ষা-নিরীক্ষার পর ২২ হাজার ২০ জনের দেহে হামের ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা গেছে।
এদিকে, গত সাড়ে ছয় মাসে বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৬৭৬ জন রোগী। তাঁদের মধ্যে চিকিৎসা সেবা গ্রহণ শেষে ১ লাখ ৭০ হাজার ৪৭৩ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











