রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাত ৩ দফার শান্তি প্রস্তাব দিল ভারত
দীর্ঘদিন ধরে চলা রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংঘাত অবসানে তিন দফার একটি যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করেছে ভারত। ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইউক্রেনীয় কর্তৃপক্ষের কাছে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
ভারতের ৩ দফা প্রস্তাবের মূল দিক
আন্তর্জাতিক কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, নয়াদিল্লির পেশ করা তিন দফা প্রস্তাবের প্রথমটিতে জ্বালানি কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোয় আক্রমণ বন্ধের আহ্বান জানানো হয়েছে। দ্বিতীয় প্রস্তাবে কৃষ্ণসাগরের বন্দরগুলো দিয়ে খাদ্যশস্য ও জ্বালানি পরিবহন স্বাভাবিক রাখার কথা বলা হয়েছে। আর তৃতীয় প্রস্তাবে এই কৌশলগত জলপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে সব ধরনের হামলা পুরোপুরি বন্ধের জোর দাবি জানানো হয়েছে।
প্রাসঙ্গিক সংবাদ
- পটুয়াখালীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
- বরিশালে সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল ৫টি চিরকুট
- বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার
- বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ,আহত একাধিক
- বাংলাদেশে বিভেদ বা বিভাজনের চক্রান্ত সফল হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
আন্তর্জাতিক উদ্যোগগুলোর মধ্যে সবচেয়ে পূর্ণাঙ্গ
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা ভারতের প্রস্তাব পাওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, যুদ্ধ অবসানে আসা তুরস্ক, মিসর এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাবের তুলনায় ভারতের উদ্যোগটি সবচেয়ে পূর্ণাঙ্গ। তুরস্ক ও মিসরের প্রস্তাবে মূলত বাণিজ্যিক জাহাজের সুরক্ষা ও খাদ্য সরবরাহের ওপর জোর দেওয়া হয়েছিল, আর যুক্তরাষ্ট্রের পরিকল্পনাটি ছিল কেবল জ্বালানি অবকাঠামো কেন্দ্রিক। তবে ভারত অবকাঠামো সুরক্ষার পাশাপাশি কৃষ্ণসাগরের নৌ-নিরাপত্তার বিষয়টিকেও সমান গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করেছে।
কূটনৈতিক আলোচনায় ভারতের অবস্থান
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মোদির শান্তি প্রচেষ্টার প্রশংসা করে জানান, সংঘাত নিরসনে ভারতীয় প্রধানমন্ত্রীর ভাবনা অত্যন্ত ইতিবাচক। এদিকে মিউজিক সিকিউরিটি কনফারেন্সে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করেন, ভারত কেবল মৌখিক আহ্বানের মধ্যে সীমাবদ্ধ না থেকে দুই দেশের সঙ্গেই কার্যকর ও প্রত্যক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











