বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ,আহত একাধিক

০৫ আগস্ট ২০২৬ - ১৪:৫৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ,আহত একাধিক
ছবি সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সহিংসতায় ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

​বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের উপাচার্য কার্যালয়ের ফটক (ভিসি গেট) সংলগ্ন এলাকায় শিবির আয়োজিত ‘অদম্য জুলাই’ কর্মসূচিকে কেন্দ্র করে এ অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয়।

​প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সকালে ক্যাম্পাসে শিবিরের নির্ধারিত কর্মসূচি চলাকালে মিছিল থেকে সরকারবিরোধী ও উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগ তোলে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে তর্কাতর্কি ও তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা হাতাহাতি থেকে প্রত্যক্ষ সংঘর্ষে গড়ায়।

​ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বাবু অভিযোগ করে বলেন, "শান্তিকামী শিক্ষার্থী ও সাধারণ জনতার বৈষম্যবিরোধী কর্মসূচিতে উপাচার্য ও প্রক্টরের উপস্থিতিতেই বাধা সৃষ্টি করা হয়েছে। বিগত সরকারের সহযোগীরা এ ধরনের বাধা প্রদান করেছে।"

​অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত জানান, "শিবিরের এই কর্মসূচিতে বহিরাগতদের উপস্থিতি ছিল। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে উসকানিমূলক স্লোগান দিলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়, যার পর শিবির নেতাকর্মীরা উল্টো হামলা চালায়। বৈষম্যবিরোধী আন্দোলন-পরবর্তী সময়ে এমন সহিংস আচরণ অনাকাঙ্ক্ষিত।"

​সার্বিক বিষয়ে মন্তব্য জানতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততা দেখিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে উপাচার্য অধ্যাপক ড. মামুন অর রশিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0