ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃ ত্যু

২৬ আগস্ট ২০২৬ - ১০:৪০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃ ত্যু
শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর খাদ্য তৈরির বৈদ্যুতিক ঘাস কাটার যন্ত্রে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বয়স্ক দম্পতির করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

​নিহত ব্যক্তিরা হলেন—মাধবপুর গ্রামের বাসিন্দা অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) এবং তাঁর স্ত্রী মিনা রানী ভৌমিক (৬০)।

স্থানীয়রা জানান, বুধবার সকালে অমরেন্দ্র নাথ নিজ বাড়ির গোয়ালঘরে গবাদিপশুর জন্য বৈদ্যুতিক মেশিনে ঘাস কাটছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। স্বামীকে ছটফট করতে দেখে তাঁকে বাঁচাতে দ্রুত এগিয়ে যান স্ত্রী মিনা রানী ভৌমিক। এতে তিনিও মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হন।

ঘটনা বুঝতে পেরে আশপাশের প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে বিদ্যুতের প্রধান সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে দুজনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. আসাদুজ্জামান জোহা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁদের মৃত্যু হয়েছিল।

​এদিকে বয়স্ক এই দম্পতির আকস্মিক মৃত্যুতে মাধবপুর গ্রামসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0