কক্সবাজারে হিমছড়ি সৈকতে গোসলে নেমে প্রাণ গেল ৩ পর্যটকের, নিখোঁজ ২

২১ অক্টোবর ২০২৬ - ২৩:২৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কক্সবাজারে হিমছড়ি সৈকতে গোসলে নেমে প্রাণ গেল ৩ পর্যটকের, নিখোঁজ ২
ছবি সংগৃহীত

কক্সবাজারের হিমছড়ি এলাকার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ রয়েছেন আরও দুই পর্যটক।

​বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকত এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান। তবে তাৎক্ষণিকভাবে হতাহত ও নিখোঁজ হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

​হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলেইমান জানান, বিকেলে বেশ কয়েকজন পর্যটক একসঙ্গে হিমছড়ি সৈকতে গোসল করতে পানিতে নামেন। সাগরে তীব্র স্রোত থাকায় একপর্যায়ে পানির টানে তারা তলিয়ে যেতে থাকেন। এ সময় স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে কয়েকজনকে পানি থেকে তুলে নিয়ে আসেন। উদ্ধারকৃতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

​উদ্ধার ও নিখোঁজের বিষয়ে রামু ইউএনও জিল্লুর রহমান জানান, গোসলে নামার পর সমুদ্রের শক্তিশালী ঢেউয়ের তোড়ে পর্যটকরা ভেসে যান। স্থানীয়দের সহায়তায় একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আর ঘটনাস্থল থেকেই তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে নিখোঁজ থাকা অন্য দুই পর্যটককে উদ্ধারে পুলিশের তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0