ঝিনাইদহে বাসচাপায় সেনাসদস্যের স্ত্রী নিহত, আহত স্বামী

২৬ আগস্ট ২০২৬ - ১৪:৪৯
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ঝিনাইদহে বাসচাপায় সেনাসদস্যের স্ত্রী নিহত, আহত স্বামী
ঝিনাইদহে বাস চাপায় স্ত্রী নিহত, স্বামী আহত। ছবি: নিউজডিপি২৪

ঝিনাইদহ পৌর শহরের বাইপাস গ্যাস ডিপো এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় তুলি খাতুন (৩০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার স্বামী সেনাসদস্য সোহেল গুরুতর আহত হয়েছেন।

​বুধবার (২৬ আগস্ট) সকালের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তুলি খাতুন শৈলকুপা উপজেলার বরদাহ গ্রামের আব্দুস সাত্তার বুলুর মেয়ে। তার স্বামী সোহেল নড়াইল জেলার বাসিন্দা এবং তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোহেল ও তার স্ত্রী তুলি খাতুন মোটরসাইকেলে করে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে টার্মিনালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাইপাস গ্যাস ডিপো এলাকায় পৌঁছালে পাশের সড়ক থেকে আসা একটি রিকশার সঙ্গে সংঘর্ষ এড়ানোর চেষ্টা করেন তারা। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দম্পতি সড়কের ওপর পড়ে যান।

​ঠিক সেই মুহূর্তে কুষ্টিয়া থেকে খুলনাগামী ‘গড়াই পরিবহন’-এর একটি দ্রুতগতির বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তুলি খাতুন। দুর্ঘটনায় তার স্বামী সোহেল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঝিনাউদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0