রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল বিক্রিয়া শুরু

১১ অক্টোবর ২০২৬ - ১৭:৪২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল বিক্রিয়া শুরু
ছবি সংগৃহীত

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে ইতিহাসের নতুন অধ্যায় রচনা করল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া বা ক্রিটিক্যালিটি শুরু হয়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুর ৩টা ৩৪ মিনিটে এই প্রক্রিয়া শুরু হয় বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন।

​সচিব জানান, বর্তমানে কেন্দ্রের সব প্যারামিটার নির্ধারিত ও নিরাপদ মাত্রার মধ্যে রয়েছে। তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলেও তিনি দেশবাসীকে আশ্বস্ত করেছেন।

​এর আগে গত বৃহস্পতিবার দেশের এই প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। রাশিয়ার কারিগরি সহযোগিতায় নির্মিত এই ইউনিটে ব্যবহার করা হয়েছে তৃতীয় প্রজন্মের সর্বাধুনিক ভিভিইআর-১২০০ মডেলের পারমাণবিক চুল্লি, যা উন্নত ও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থাসম্পন্ন।

​বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, আগামী নভেম্বরের শেষ নাগাদ জাতীয় গ্রিডে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

​প্রকল্পের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সুনির্দিষ্ট নীতিমালা ও নির্দেশনা মেনে প্রথম ইউনিটের বিভিন্ন ধাপে পরীক্ষা-নিরীক্ষা ও প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় ইতোমধ্যে ‘বি-১’ এবং ‘বি-২’ ধাপ সফলভাবে পার হয়েছে। পরবর্তীতে চুল্লির ভেতরে নিয়ন্ত্রিত ও স্বয়ংসম্পূর্ণ নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন বা ধারাবাহিক পারমাণবিক বিভাজন প্রতিষ্ঠা করা হয়, যার মাধ্যমে তাপশক্তি উৎপাদনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে উৎপাদনক্ষমতা বাড়িয়ে প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত করা হবে এবং ৩০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতায় পৌঁছানোর পর বাণিজ্যিকভাবে সরবরাহ শুরু হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0