বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মারুবেনি প্রতিনিধিদলের বৈঠক

১১ অক্টোবর ২০২৬ - ১৪:২১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মারুবেনি প্রতিনিধিদলের বৈঠক
ছবি সংগৃহীত

বাংলাদেশে সম্ভাবনাময় বিভিন্ন খাতে জাপানি বিনিয়োগ বাড়ানো এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ লক্ষ্যকে সামনে রেখে জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববাার (১১ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এ বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটো।

​বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি দেশের তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ এবং সহায়তার নতুন সম্ভাবনা নিয়ে দুই পক্ষের বিস্তারিত আলোচনা হয়।

​দেশের অর্থনৈতিক রূপান্তর ও নতুন কর্মসংস্থান তৈরিতে দেশি-বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে বৈঠকে আলোকপাত করা হয়। দীর্ঘদিন ধরে পাটজাত পণ্যে মারুবেনির বিদ্যমান ব্যবসাকে প্রশংসার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও জ্বালানির মতো আধুনিক খাতে জাপানি প্রতিষ্ঠানটিকে নতুনভাবে বিনিয়োগের আহ্বান জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশি প্রকৌশলী গ্র্যাজুয়েটদের তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তায় আরও দক্ষ করে গড়ে তুলে আন্তর্জাতিক পর্যায়ে দেশকে একটি সেবাকেন্দ্র (সার্ভিস হাব) হিসেবে প্রতিষ্ঠা করার সরকারি রূপরেখা তুলে ধরা হয়।

​আলোচনায় আগামী ১২ মাসের মধ্যে বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডেটা সেন্টার চালুর পরিকল্পনা এবং কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের সম্ভাবনা প্রাধান্য পায়। এছাড়া কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) বিদ্যমান বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দেশে দ্বিতীয় কাফকো স্থাপনে মারুবেনি কর্পোরেশনের আগ্রহ প্রকাশের কথা জানা যায়। দু'দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়িত হলে বাণিজ্য সম্পর্ক আরও নতুন মাত্রায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

​বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান। মারুবেনি কর্পোরেশনের পক্ষ থেকে দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী সুসুমু ওয়াকামোৰি ও কান্ট্রি হেড মানাবু সুগাওয়ারা অংশ নেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0