আইপিইউর তদন্তে আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ মিথ্যা প্রমাণিত: স্পিকার

১১ অক্টোবর ২০২৬ - ১৪:১২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আইপিইউর তদন্তে আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ মিথ্যা প্রমাণিত: স্পিকার
ছবি সংগৃহীত

বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষ থেকে উত্থাপিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কোনো সত্যতা পায়নি বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। তানজানিয়ায় সংস্থাটির কনভেনশন শেষ করে দেশে ফিরে রবিবার (১১ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

​স্পিকার জানান, গত বছরের এপ্রিলে ইস্তাম্বুলে অনুষ্ঠিত আইপিইউর ১৫২তম অধিবেশনে আওয়ামী লীগ নেতারা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অভিযোগ দাখিল করেছিলেন। পরবর্তীতে অভিযোগগুলো নিরপেক্ষভাবে খতিয়ে দেখতে আইপিইউর একটি তদন্ত দল ঢাকায় আসে। দীর্ঘ তদন্ত প্রক্রিয়া শেষে সংস্থাটি নিশ্চিত হয়েছে যে আওয়ামী লীগের আনা এসব অভিযোগ সম্পূর্ণ অসত্য। এই প্রতিবেদনের ভিত্তিতে আইপিইউর কালো তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়া হয়েছে।

​তিনি আরও উল্লেখ করেন, সম্মেলনে বাংলাদেশের বিগত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলন ও জনগণের ত্যাগের চিত্র বৈশ্বিক নেতৃত্বের সামনে তুলে ধরা হয়েছে। এসব শুনে আন্তর্জাতিক প্রতিনিধিরা গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং পূর্বের বিভ্রান্তিগুলো দূর হয়েছে।

​সম্মেলনের অর্জনের কথা তুলে ধরে স্পিকার জানান, আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের সভাপতি হিসেবে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। ফলে বাংলাদেশের স্পিকার আগামী এক বছরের জন্য এই আঞ্চলিক জোটের সভাপতির দায়িত্ব পালন করবেন।

​উল্লেখ্য, ৫ থেকে ৯ অক্টোবর তানজানিয়ায় অনুষ্ঠিত আইপিইউ কনভেনশনে স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ থেকে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। সফরকালে বাংলাদেশ প্রতিনিধি দল অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাহরাইন, ভুটান, কানাডা ও তুরস্কের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করার পাশাপাশি আন্তর্জাতিক হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে পৃথক বৈঠক সম্পন্ন করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0