ইতালির ক্লাব সেস্ত্রি লেভান্তেতে নাম লেখালেন বাংলাদেশি মিডফিল্ডার ফাহামিদুল

১১ অক্টোবর ২০২৬ - ১৪:৫১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইতালির ক্লাব সেস্ত্রি লেভান্তেতে নাম লেখালেন বাংলাদেশি মিডফিল্ডার ফাহামিদুল
ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার ফাহামিদুল ইসলাম ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করেছেন। ইতালির চতুর্থ স্তরের ফুটবল ক্লাব সেস্ত্রি লেভান্তেতে যোগ দিয়েছেন ২০ বছর বয়সী এই উদীয়মান ফুটবলার।

​গত শনিবার এক আনুষ্ঠানিক ঘোষণায় ইতালিয়ান ক্লাবটি ফাহামিদুলকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে। তবে ক্লাবের সঙ্গে তার চুক্তির মেয়াদ ও আর্থিক লেনদেনের বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

​সেস্ত্রি লেভান্তের সঙ্গে যুক্ত হওয়ার আগে ফাহামিদুল ইতালিরই আরেক ক্লাব ওলবিয়া ক্যালসিওতে খেলেছেন। সেখানে প্রায় দেড় মৌসুম কাটিয়ে ২৮ ম্যাচে মাঠে নেমে এক গোল করেন তিনি। গত জুনে ওলবিয়ার সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকেই নতুন ক্লাবের সন্ধানে ছিলেন এই বাংলাদেশি মিডফিল্ডার।

​ফুটবলের পাঠ ইতালিতেই নিয়েছেন ফাহামিদুল। বয়সভিত্তিক পর্যায়ে তিনি স্পেজিয়া ও সাম্পদোরিয়ার মতো ক্লাবে খেলেছেন। এছাড়া ইতালির সিরি ডিতে লিগর্না, লিভর্নো ও ওলবিয়ার হয়েও তার খেলার অভিজ্ঞতা রয়েছে।

​২০২৫ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে খেলার আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন ফাহামিদুল। একই বছরের ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে লাল-সবুজ জার্সিতে তার অভিষেক হয়, যেটিতে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৯টি ম্যাচ খেলেছেন তিনি। সদ্য সমাপ্ত ফিফা আসিয়ান কাপের তিনটি ম্যাচেই মাঠে ছিলেন এই তরুণ, যদিও এখনো জাতীয় দলের হয়ে গোলের খাতা খুলতে পারেননি।

​এদিকে, ফাহামিদুললের নতুন ক্লাব সেস্ত্রি লেভান্তে বর্তমানে ইতালির চতুর্থ স্তরের লিগে কিছুটা কঠিন সময় পার করছে। লিগে ৬ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার ১৪তম অবস্থানে রয়েছে দলটি। আজ সপ্তম রাউন্ডের ম্যাচে সেলে ভারাজ্জের মুখোমুখি হবে তারা, যা বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মাঠে গড়ানোর কথা রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0