আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেনটাডলসহ গ্রে/প্তা/র ৪

১২ অক্টোবর ২০২৬ - ২১:২৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেনটাডলসহ গ্রে/প্তা/র ৪
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গাার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেনটাডলসহ গ্রে/প্তা/র ৪ মাদকবিরোধী পৃথক অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) বিকেল থেকে সোমবার (১২ অক্টোবর) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আইনাগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, রোববার বিকেল সোয়া ৫টার দিকে আলমডাঙ্গা স্টেশনপাড়ার গণশৌচাগারের সামনে পাকা রাস্তা থেকে আসাদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন উপপরিদর্শক (এসআই) কুশল প্রসাদ মণ্ডল ও তাঁর সঙ্গীয় ফোর্স। এ সময় তাঁর হেফাজত থেকে দুই পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।

এদিকে, রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার প্রাগপুর বাজার থেকে উজ্জ্বল মণ্ডল (৩৩) নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি প্রাগপুর পশ্চিমপাড়ার বাসিন্দা। এসআই মো. নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, তিনি আলমডাঙ্গা থানায় দায়ের করা একটি মাদক মামলার এজাহারনামীয় আসামি।

এ ছাড়া, সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে কেদারনগর গ্রামের নিজ বাড়ি থেকে আব্দুল হালিম (৪৬) এবং রাত ২টা ৫০ মিনিটে একই গ্রামের আব্দুল মান্নান (৪০)-কে গ্রেপ্তার করা হয়। এসআই শীতল বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁদের গ্রেপ্তার করে। পুলিশের প্রেস রিলিজ অনুযায়ী, আব্দুল হালিম একটি মাদক মামলার এজাহারনামীয় আসামি এবং আব্দুল মান্নান ওই মামলার তদন্তে পাওয়া সন্দেহভাজন আসামি। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0