এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫ থেকে ২৯ অক্টোবর

১২ অক্টোবর ২০২৬ - ২১:১৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫ থেকে ২৯ অক্টোবর
ছবি সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে। এ সময়ের মধ্যে ফল প্রকাশের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সম্ভাব্য তারিখের প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

​সোমবার (১২ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

​তিনি জানান, চলতি মাসের ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারের চূড়ান্ত অনুমোদন ও সম্মতি পাওয়ার পর ফল প্রকাশের নির্দিষ্ট দিন ঘোষণা করা হবে।

​উল্লেখ্য, এ বছর গত ২ জুলাই এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয় এবং ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী ওই বোর্ডের লিখিত পরীক্ষা গত ৯ সেপ্টেম্বর সম্পন্ন হয়।

​চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। তারা মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0