১৫ বছর পর ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, অভিনয় করবেন কি বিদ্যা বালান?

১২ অক্টোবর ২০২৬ - ১৪:১৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
১৫ বছর পর ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, অভিনয় করবেন কি বিদ্যা বালান?
ছবি সংগৃহীত

বলিউডের সাড়া জাগানো সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’ মুক্তির দীর্ঘ ১৫ বছর পর এর সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ছবিটির প্রযোজক একতা কাপুর আনুষ্ঠানিকভাবে ‘দ্য ডার্টি পিকচার ২’ নিয়ে কাজ শুরুর তথ্য নিশ্চিত করেছেন। তবে মূল পর্বের জনপ্রিয় কেন্দ্রীয় চরিত্র বিদ্যা বালান নতুন এই কিস্তিতে থাকবেন কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি।

​২০১১ সালে প্রেক্ষাগৃহে আসা ‘দ্য ডার্টি পিকচার’ তৎকালীন সময়ে দর্শকনন্দিত হওয়ার পাশাপাশি সমালোচকদের কাছ থেকে ব্যাপকভাবে প্রশংসিত হয়। দক্ষিণ ভারতের আলোচিত অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন অবলম্বনে নির্মিত সিনেমাটিতে বিদ্যা বালানের সঙ্গে মূল চরিত্রগুলোতে ছিলেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর। এতে অনন্য পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বিদ্যা বালান শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

​সম্প্রতি রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে একতা কাপুর তার নতুন প্রকল্প নিয়ে কথা বলেন। প্রযোজক জানান, দীর্ঘদিন ধরে সিনেমাটির সিক্যুয়েল তৈরির ইচ্ছা থাকলেও পারফেক্ট চিত্রনাট্যের অভাবে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। অবশেষে কাঙ্ক্ষিত গল্প খুঁজে পাওয়ায় সিনেমাটি পর্দায় আনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

​তবে দ্বিতীয় কিস্তির প্লট নিয়ে এখনো গোপনীয়তা বজায় রাখা হয়েছে। গল্পে কি আবারও সিল্ক স্মিতার জীবনকাহিনি তুলে ধরা হবে, নাকি নতুন কোনো চরিত্রের জীবন এতে উঠে আসবে—তা জানা যায়নি। বিদ্যা বালানসহ অন্যান্য অভিনয়শিল্পীদের অংশগ্রহণ ও শুটিংয়ের সময়ের বিষয়েও আনুষ্ঠিক ঘোষণা আসেনি, ফলে বিস্তারিত জানতে দর্শকদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0