হাওয়া হাওয়া’ গানে নতুন লুকে হাজির হচ্ছেন অলংকার চৌধুরী

১২ অক্টোবর ২০২৬ - ১৪:১৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
হাওয়া হাওয়া’ গানে নতুন লুকে হাজির হচ্ছেন অলংকার চৌধুরী
ছবি সংগৃহীত

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অলংকার চৌধুরী ‘হাওয়া হাওয়া’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) চমৎকার আয়োজনে গানটির দৃশ্যধারন সম্পন্ন হয়েছে।

​সালাহউদ্দিন সাগরের গীতিকবিতায় গানটির সুর করেছেন আকরাম খান। মিলন ও দোলার দ্বৈত কণ্ঠে গাওয়া গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শুভ্র মেহরাজ। নতুন এই মিউজিক ভিডিওটিতে দর্শকরা তাকে একেবারে ভিন্ন ও চমকপ্রদ রূপে দেখতে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন অলংকার।

​এর আগে কণ্ঠশিল্পী হৈমন্তীর ‘পাখিরে’ এবং মিলনের ‘প্রেমের সমাধি’ গানের মিউজিক ভিডিওতে কাজ করে প্রশংসিত হন এই অভিনেত্রী। প্রকাশিত কাজগুলো দর্শক হৃদয়ে সাড়াজাগানোয় তিনি বেশ উচ্ছ্বসিত।

​কাজ প্রসঙ্গে অলংকার চৌধুরী জানান, দেশে বর্তমানে যেসব মানসম্পন্ন মিউজিক ভিডিও তৈরি হচ্ছে, সেগুলোতে কাজ করতে পেরে তিনি আনন্দিত। দর্শকদের ভালোবাসা ও সমর্থনই তাকে ভালো কাজ করার অনুপ্রেরণা জোগায়। মডেলিং এবং মিউজিক ভিডিওতে কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং নিজের ক্যারিয়ারের অগ্রগতিতে তিনি সন্তুষ্ট।

​এদিকে খুব শিগগিরই সোহানুর রহমান সোহান পরিচালিত ‘এআই বউ’ নাটকের সিক্যুয়ালের শুটিংয়ে অংশ নেবেন বলেও নিশ্চিত করেছেন এই তারকা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0