নয়াদিল্লিতে বিক্ষোভের স্থান পরিবর্তন: যন্তর মন্তরের বদলে নতুন ৩ স্থান নির্ধারণ
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ মিছিল ও রাজনৈতিক অবস্থান কর্মসূচি পালনের নির্ধারিত স্থান পরিবর্তন করা হয়েছে। বিখ্যাত যন্তর মন্তরের পরিবর্তে নতুন করে তিনটি স্থানকে এ ধরনের কর্মসূচির জন্য চূড়ান্ত করেছে কর্তৃপক্ষ। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন গঠিত একটি বিশেষ কমিটির সুপারিশ মেনে সম্প্রতি এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নতুন নির্ধারিত স্থান তিনটি হলো—রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ড।
এত দিন পর্যন্ত কেন্দ্রীয় দিল্লির সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকা হিসেবে পরিচিত ‘যন্তর মন্তর’ই ছিল সব ধরনের নাগরিক ও রাজনৈতিক আন্দোলনের মূল কেন্দ্রস্থল। তবে দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার স্বাক্ষরিত নতুন আদেশ অনুযায়ী, এখন থেকে যন্তর মন্তরে আর কোনো সভা-সমাবেশ বা বিক্ষোভ পালন করা যাবে না।
সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সম্পর্কিত বিতর্কের মধ্যে বিরোধীদের জোটে তীব্র আন্দোলন গড়ে ওঠে। তৎকালীন রাজনৈতিক উত্তাপের মধ্যেই দিল্লি পুলিশ কমিশনারের পক্ষ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হলো।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











