ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে ১৫ ও ১৬ অক্টোবর দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

১২ অক্টোবর ২০২৬ - ১৫:১৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে ১৫ ও ১৬ অক্টোবর দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
ছবি: সংগৃহীত

ব্যবসায়ীদের নানাভাবে হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) দুই দিন সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সোমবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি সেলিম খান এ ধর্মঘটের ঘোষণা দেন। ফলে এ সময় গ্যাস সিলিন্ডার কেনাকাটায় সাধারণ গ্রাহকদের ভোগান্তির মুখোমুখি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

​সংবাদ সম্মেলনে সেলিম খান উল্লেখ করেন, বাজারে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা বিভিন্ন মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন। এর প্রতিবাদ জানাতেই দেশব্যাপী দুই দিনের জন্য এলপিজি বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিক্রি বন্ধ থাকার সময় বিকল্প উপায়ে সরবরাহ প্রক্রিয়া সচল থাকবে কি না—সে বিষয়ে সমিতি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

​উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির দাম নতুন করে নির্ধারণ করে। গত ৪ অক্টোবর বিইআরসির ঘোষিত সর্বশেষ দর অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছে। মূল্যবৃদ্ধির পর ব্যবসায়ীদের এমন ধর্মঘটের সিদ্ধান্তে বাজারে সরবরাহ সংকট ও নতুন করে অস্থিরতা তৈরির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0