হরমুজ প্রণালিতে দুই জাহাজে ড্রোন হামলা, ২ ভারতীয় নাবিক নিখোঁজ
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দুটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ওমান উপকূলের কাছে রোববার পর পর এই আক্রমণগুলো চালানো হয় বলে জানা গেছে। এই ঘটনায় অন্তত দুই ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন।
হামলার শিকার একটি জাহাজে মোট ১১ জন ভারতীয় ক্রু সদস্য অবস্থান করছিলেন। তাদের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও অপর দুইজনের কোনো সন্ধান মেলেনি। ওমানের কোস্ট গার্ড নিখোঁজদের উদ্ধারে উপকূলে ব্যাপক উদ্ধার অভিযান পরিচালনা করছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতের কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও পানিপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, গত ১১ অক্টোবর ওমানের সোহার বন্দরের কাছে অবস্থানরত নিকারাগুয়ার একটি তেল ট্যাঙ্কারে হঠাৎ ড্রোন হামলা হয়। ওমানি কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট জাহাজ পরিচালনাকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে ভারতীয় দূতাবাস পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিখোঁজ নাবিকদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, ড্রোন হামলার শিকার অন্য জাহাজটি হলো মার্শাল দ্বীপপুঞ্জের ‘এনটি ভালথেরা’। হামলার পরপরই জাহাজটিতে আগুন ধরে যায়। তবে পৃথক স্থানে ঘটে যাওয়া এই দুটি ঘটনার মধ্যে সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











