চলতি বছরই ৪১ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড, চার বছরে আওতায় আসবে সব পরিবার: সমাজকল্যাণমন্ত্রী

১২ অক্টোবর ২০২৬ - ১৫:৪২
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চলতি বছরই ৪১ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড, চার বছরে আওতায় আসবে সব পরিবার: সমাজকল্যাণমন্ত্রী
ছবি: সংগৃহীত

চলতি বছরে ৪১ হাজার পরিবারকে 'ফ্যামিলি কার্ড' দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়া আগামী চার বছরের মধ্যে দেশের সব পরিবারের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার কথা ব্যক্ত করেছেন তিনি।

​সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সমাজকল্যাণমন্ত্রী এসব কথা জানান।

​তিনি জানান, ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে সোমবার থেকেই তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে, যা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

​মন্ত্রী আরও স্পষ্ট করেন যে, রাজনৈতিক কিংবা ধর্মীয় দৃষ্টিভঙ্গি বিবেচনা না করে সব নাগরিককে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। সরকারের লক্ষ্য মোট ১ কোটি ৬০ লাখ থেকে ২ কোটি ১০ লাখ পরিবারকে এই ফ্যামিলি কার্ড সুবিধার আওতায় নিয়ে আসা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0