দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪২১
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে দুই শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪২১ জন আক্রান্ত হয়েছেন।
রবিবার (১১ অক্টোবর) সকাল আটটা থেকে সোমবার (১২ অক্টোবর) সকাল আটটা পর্যন্ত সময়ের ডেটা বিশ্লেষণ করে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে ১ হাজার ২৬৯ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এমন ১৫২ জন রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হাম শনাক্তের পর মারা গেছে আরও ১০৪ শিশু। সবমিলিয়ে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে।
এই একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৭৫ হাজার ৬৫৫ জন। স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে মোট ২ লাখ ৬ হাজার ২৯৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৫৭৩ জনের শরীরে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











