দূর্গাপূজায় আসছে নতুন দুই গান: মুক্তার ‘অসম সমীকরণ’ ও সমরজিৎ-প্রিয়াংকার ‘মায়াবী জ্যোৎস্না রাতে’

১২ অক্টোবর ২০২৬ - ১৭:৫৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দূর্গাপূজায় আসছে নতুন দুই গান: মুক্তার ‘অসম সমীকরণ’ ও সমরজিৎ-প্রিয়াংকার ‘মায়াবী জ্যোৎস্না রাতে’
ছবি: সংগৃহীত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উৎসবের রঙ ছড়িয়ে দিতে সংগীতাঙ্গনে যুক্ত হচ্ছে নতুন গান। এই পূজায় শ্রোতা-দর্শকদের জন্য বিশেষ সংগীত উপহার নিয়ে আসছেন দেশের জনপ্রিয় শিল্পীরা। ইতোমধ্যে কণ্ঠশিল্পী মুক্তা মজুমদারের ‘অসম সমীকরণ’ শিরোনামের একটি গানের ভিডিও প্রকাশিত হয়েছে। গানটির গীতিকার ও সুরকার অটামনাল মুন। শিল্পীর নিজস্ব অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়েছে।

​নতুন এই গানটি নিয়ে মুক্তা মজুমদার আশাবাদ ব্যক্ত করে জানান, এর কথা ও আবেগঘন সুর সহজেই শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে এবং পূজার আনন্দকে আরও বাড়িয়ে দেবে।

​অন্যদিকে, আগামী ১৪ অক্টোবর বাজারে আসছে সংগীতশিল্পী সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপের যৌথ কণ্ঠের রোমান্টিক গান ‘মায়াবী জ্যোৎস্না রাতে’। গানটিতে আলাদা মাত্রা যোগ করেছেন সমরজিৎ রায়ের সংগীত প্রতিষ্ঠান ‘সুরছায়া’র ছয় শিক্ষার্থী—মৌসুমী, ঐশী, প্রতিমা, অর্ণি, অর্চিশা ও মিতা। সঞ্জয় রায়ের কথায় গানটির সুর, সংগীতায়োজন ও পরিচালনা করেছেন সমরজিৎ রায় নিজেই।

​সমরজিৎ রায় জানান, একজন শিক্ষক হিসেবে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন পেশাদার ও মৌলিক গানে যুক্ত করতে পেরে তিনি আনন্দিত। আন্তর্জাতিক মিউজিক প্ল্যাটফর্ম স্পটিফাই ও আইটিউনসের পাশাপাশি সমরজিৎ রায়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও একযোগে মুক্তি পাবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0