আলমডাঙ্গার ১৬ পূজামণ্ডপে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রস্তুতিমূলক সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভায় এক সার্বিক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকাল ১১টায় পৌরসভার হলরুমে আয়োজিত এই সভায় জানানো হয়, চলতি বছর আলমডাঙ্গা পৌর এলাকার মোট ১৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পূজামণ্ডপগুলোর সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল এবং পূজা উদযাপন কমিটির দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে জোরালো সমন্বয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও শাহীনুর আক্তার বলেন, দুর্গাপূজা যাতে সবার অংশগ্রহণে আনন্দঘন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটিকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেনটাডলসহ গ্রে/প্তা/র ৪
- চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে নাশকতা মামলার দুই আসামী গ্রেফতার
- আলমডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩, ট্যা/পে/ন্টা ডল ট্যাবলেট উদ্ধার
- চুয়াডাঙ্গায় ৬২টি দুর্গামন্দিরে অনুদানের চেক প্রদান করলেন জেলা পরিষদ প্রশাসক
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র এবং পৌরসভার নির্বাহী কর্মকর্তা রাকীবুল ইসলাম।
এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার হিসাবরক্ষক প্রদীপ কুমার, পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, সদস্যসচিব পরিমল কুমার কালু ঘোষ, সিএএইচআর জীবন, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মামুন আক্তার, বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি জয় কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক তন্ময় ধর, রথতলা মন্দির কমিটির সভাপতি বিদ্যুৎ কুমার সাহা, সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যের সাধারণ সম্পাদক পলাশ আচার্য, স্টোনপাড়া মন্দির কমিটির সভাপতি জয় বিশ্বাসসহ স্থানীয় বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন।
সভায় সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ অবস্থান থেকে অর্পিত দায়িত্ব পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপস্থিত সকলে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











