চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বারসহ মো. সেলিম (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে ৫৮ বিজিবির অধীনস্থ গয়েশপুর বিওপির এলাকাভুক্ত বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে গয়েশপুর যাত্রী ছাউনির সামনে থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আটক মো. সেলিম জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়া গ্রামের মো. বাবর আলীর ছেলে।
বিজিবি সূত্র জানায়, গয়েশপুর বিওপির হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে একটি টহল দল বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে যাত্রী ছাউনির সামনে সন্দেহভাজন হিসেবে সেলিমকে আটক করে। পরবর্তীতে তাঁকে তল্লাশি চালিয়ে ৪ পিস স্বর্ণের বার এবং একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করা হয়।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গার ১৬ পূজামণ্ডপে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রস্তুতিমূলক সভা
- আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার ৪
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে নাশকতা মামলার দুই আসামী গ্রেফতার
- আলমডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩, ট্যা/পে/ন্টা ডল ট্যাবলেট উদ্ধার
- চুয়াডাঙ্গায় ৬২টি দুর্গামন্দিরে অনুদানের চেক প্রদান করলেন জেলা পরিষদ প্রশাসক
বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক ওজন ৫৭৬ গ্রাম। চুয়াডাঙ্গা জুয়েলারি সমিতির মাধ্যমে বারগুলোর পরিমাপ ও পরীক্ষা-নিরীক্ষা শেষে বাজারমূল্য নির্ধারণ করা হবে। আটক আসামিকে জীবননগর থানায় সোপর্দ ও উদ্ধার হওয়া স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











