মাগুরায় আলমসাধু দুর্ঘটনায় চালক নিহত
মাগুরা শহরের পুলিশ লাইন সংলগ্ন বাঁশতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মহিউদ্দিন মহি (৪৫) নামের এক আলমসাধু চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা উত্তরনারায়ণপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে সবজি পরিবহন করে মাগুরার মহম্মদপুরে যান মহিউদ্দিন। সেখান থেকে ভোররাতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক দিয়ে ফেরার পথে বাঁশতলা এলাকায় পৌঁছালে তার চালিত আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে তিনি মারাত্মক আহত হন।
প্রাসঙ্গিক সংবাদ
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরার রামনগর হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নির্মল বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











