আলমডাঙ্গায় বেসরকারি ক্লিনিকে অভিযান: একটি সি ল গালা, অন্যটিকে অ র্থ দ ণ্ড

৩০ আগস্ট ২০২৬ - ২১:৫৬
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় বেসরকারি ক্লিনিকে অভিযান: একটি সি ল গালা, অন্যটিকে অ র্থ দ ণ্ড
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে বিভিন্নন ক্লিনিকে অভিযান। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সরকারি নিয়মকানুন তদারকি ও স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পরিদর্শনের এই কার্যক্রম পরিচালিত হয়।

​অভিযান পরিচালনাকালে প্রয়োজনীয় চিকিৎসকের সনদ ও বৈধ অনুমোদন না থাকায় ‘ইউনাইটেড মেডিকেল সেন্টার (প্রাঃ)’ নামের একটি ক্লিনিকের যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পশুহাট সংলগ্ন ‘মা ক্লিনিক’-কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

পরিদর্শনকারী দল জানায়, অভিযানের সময় ইউনাইটেড মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির পরিচালনার লাইসেন্স এবং সেখানে নিয়োজিত চিকিৎসকদের পেশাগত সনদপত্র দেখাতে পারেনি। বিধি লঙ্ঘন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাৎক্ষণিকভাবে ক্লিনিকটির যাবতীয় চিকিৎসা কার্যক্রম স্থগিতের আদেশ জারি করা হয়।

​অন্যদিকে, পশুহাট সংলগ্ন মা ক্লিনিকে পরিচালনাগত অনিয়ম ও লাইসেন্স নবায়ন না থাকায় ক্লিনিকের মালিক আনোয়ার হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসন জানিয়েছে, নিয়মানুযায়ী লাইসেন্স নবায়ন না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সব ধরনের ক্লিনিক্যাল সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।

এই অভিযানের সময় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর লাইসেন্সের হালনাগাদ তথ্য, কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মচারীদের শিক্ষাগত এবং পেশাগত সনদ নিবিড়ভাবে যাচাই করা হয়। প্রতিষ্ঠানগুলো সরকারি নীতিমালা মেনে সেবা দিচ্ছে কি না, তা সরজমিনে খতিয়ে দেখেন পরিদর্শকরা। পরিদর্শনের অংশ হিসেবে ‘কনা নার্সিং হোম’ এবং ফাতেমা টাওয়ারের ‘ফাতেমা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার (প্রাঃ)’-এ তদারকি চালানো হয়।

​অভিযানের নেতৃত্ব দেন আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0