প্রাথমিকের ৮১৭ জনের নিয়োগ ১ অক্টোবরের মধ্যে: শিক্ষামন্ত্রী

২৮ সেপ্টেম্বর ২০২৬ - ১৪:৪৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
প্রাথমিকের ৮১৭ জনের নিয়োগ ১ অক্টোবরের মধ্যে: শিক্ষামন্ত্রী
ছবি সংগৃহীত

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগবঞ্চিত থাকা ৮১৭ জন প্রার্থীকে আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্ধারিত সময়ের মধ্যে যারা বাদ পড়বেন, তাদের বিষয়টিও পরবর্তীতে বিবেচনা করা হবে।

​সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে 'বিশ্ব শিক্ষক দিবস' উদযাপন উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এসব কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

​ঠিকানা পরিবর্তন ও ভেরিফিকেশন জটিলতা

শিক্ষামন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার চাকরিপ্রার্থী অংশ নেন। নিয়োগ প্রক্রিয়াটি যথানিয়মে সম্পন্ন করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। তবে কার্যক্রম চলাকালে অনেক প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন ও ঠিকানা পরিবর্তনের বিষয়টি সামনে আসায় কিছুটা সময়ক্ষেপণ ঘটে।

​তিনি আরও উল্লেখ করেন, চূড়ান্ত পর্যায়ে আসা প্রার্থীদের ভেরিফিকেশন ও আবেদন রিভিউ কার্যক্রম চলমান রয়েছে। এ যাচাই-বাছাই প্রক্রিয়া আগামী ১ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। এরপরও যদি কেউ বাদ পড়েন, তাদের নথিপত্র পরবর্তীতে পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0