ইয়েমেনের তাইজে বাজারে রক্তক্ষয়ী হামলা: শিশুসহ নিহত অন্তত ৭, আহত ৪০
ইয়েমেনের তাইজ প্রদেশে একটি ব্যস্ত বাজারে ভয়াবহ হামলায় শিশুসহ অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। রোববার মাওইয়া জংশন এলাকার একটি স্থানীয় বাজারের দোকানে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য বিভাগ।
হামলার কৌশল কিংবা ঘটনার পেছনে কারা জড়িত, সে বিষয়ে প্রাথমিকভাবে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে পরবর্তী সময়ে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষ থেকে বলা হয়, ওই এলাকায় হুতি বিদ্রোহীদের সামরিক আস্তানা ও কয়েকটি সামরিক যান লক্ষ্য করে তাদের বাহিনী এ অভিযান চালিয়েছে।
সংঘাত ও পাল্টাপাল্টি দাবি
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে ইয়েমেন সরকারের তিনটি সামরিক সূত্র জানিয়েছে, হুতি বিদ্রোহীরা সম্প্রতি ওই বাজারটির অতি নিকটে একটি সামরিক ক্যাম্প গড়ে তুলেছিল। সরকারের দাবি, তাদের মূল লক্ষ্য ছিল হুতিদের সেই সামরিক অবস্থান।
অন্যদিকে, হুতি কর্তৃপক্ষের দাবি—হামলাটি সরাসরি বাজারের বেসামরিক দোকানপাটে চালানো হয়েছে। হামলায় হতাহতের প্রকৃত সংখ্যা এবং হামলার মূল লক্ষ্যবস্তু নিয়ে উভয় পক্ষ থেকেই ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











