ইনস্টাগ্রাম পোস্টে শ্রীলীলার রেকর্ড: এক ছবিতেই লাইক ১ কোটির বেশি
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা সোশ্যাল মিডিয়ায় নিজের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তাঁর প্রকাশিত একটি পোস্ট ১ কোটি ১১ লাখেরও বেশি 'লাইক' পেয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
কেবল লাইকের সংখাই নয়, পোস্টটি এ পর্যন্ত ২৫ কোটি ৮০ লাখের বেশি বার দেখেছেন ব্যবহারকারীরা। ভারতীয় তারকাদের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি পছন্দ করা পোস্টগুলোর তালিকায় এটি স্থান করে নিয়েছে।
নিজের স্টাইলিশ পোশাক, ঐতিহ্যবাহী সাজগোজ ও দৈনন্দিন জীবনের নানা স্বাভাবিক মুহূর্ত অনুরাগী মহলে শেয়ার করে শ্রীলীলা নিয়মিত নজর কাড়েন। রুপালি পর্দার বাইরে তাঁর সাবলীল উপস্থিতি ভক্তদের কাছে বেশ জনপ্রিয়।
ডিজিটাল প্ল্যাটফর্মে এই ব্যাপক সাড়ার পাশাপাশি অভিনয় জীবনের নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন শ্রীলীলা। খুব শীঘ্রই প্রখ্যাত পরিচালক অনুরাগ বসুর একটি মিউজিক্যাল ড্রামার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে তাঁর শুভসূচনা হতে চলেছে। এছাড়া দক্ষিণী অভিনেতা ধানুশের সঙ্গে ‘ওম: চ্যাপ্টার ওয়ান’ শিরোনামের সিনেমাসহ বেশ কয়েকটি নতুন প্রজেক্টে তাঁকে দেখা যাবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











