শুভেচ্ছা সফরে মিয়ানমারে পৌঁছাল চীনা নৌবাহিনীর যুদ্ধজাহাজ বহর
পাঁচ দিনের এক দ্বিপাক্ষিক শুভেচ্ছা সফরে মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাল চীনের গণমুক্তি ফৌজ (পিএলএ) নেভির ৪৮তম এসকর্ট টাস্ক গ্রুপ। আন্তর্জাতিক সমুদ্রে নির্ধারিত দায়িত্ব পালন শেষে দেশে ফেরার পথে এই সফরের আয়োজন করা হয়েছে।
উষ্ণ অভ্যর্থনা ও জাহাজ পরিদর্শনের সুযোগ
ইয়াঙ্গুন বন্দরে চীনা নৌবহরটি পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান মিয়ানমারে নিযুক্ত চীনা দূতাবাসের কর্মকর্তা, স্থানীয় চীনা নাগরিক এবং মিয়ানমার সামরিক বাহিনীর সদস্যরা। বিশেষ এই অভ্যর্থনা আয়োজনে অন্তত তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
এই সফর উপলক্ষে মিয়ানমারের সাধারণ নাগরিক ও দেশটির সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের জন্য চীনা নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো ভেতরে গিয়ে পরিদর্শনের বিশেষ সুযোগ রাখা হয়েছে।
নৌবহরের গঠন ও পূর্ববর্তী সফর
চীনা নৌবাহিনীর এ টাস্ক গ্রুপে রয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘থাংশান’, গাইডেড মিসাইল ফ্রিগেট ‘তাছিং’ এবং লজিস্টিক সাপ্লাই জাহাজ ‘থাইহু’। বহরটি ২০২৫ সালের ১১ অক্টোবর এডেন উপসাগর ও সোমালিয়া উপকূলে নিরাপত্তা ও এসকর্ট মিশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল।
এডেন উপসাগরে সফলভাবে মিশন শেষ করার পর নিজ দেশে ফেরার পথে সম্প্রতি চীনা নৌবহরটি বাংলাদেশে সফর সম্পন্ন করে। এরপরই এটি মিয়ানমারে নির্ধারিত শুভেচ্ছা সফরে পৌঁছায়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











