দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৬৫
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ২৬৫ জনের শরীরে হাম ও এর বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৮৪ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৮৩ জন মারা যান।
আক্রান্ত ও সুস্থতার সার্বিক চিত্র
প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে দেশজুড়ে মোট ১ লাখ ৮৫ হাজার ৮ ৩৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে সরকারি পরীক্ষায় ২১ হাজার ১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়।
এছাড়া একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন মোট ১ লাখ ৬৪ হাজার ২৪৮ জন রোগী। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৫৭ হাজার ৮০৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











