হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৬৫
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ভাইরাসটি ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি বা আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৬৫ জন। তবে এ সময়ে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে কারও প্রাণহানির ঘটনা ঘটেনি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সর্বশেষ তথ্য জানানো হয়। গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।
২৪ ঘণ্টার আক্রান্তের তথ্য
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত একদিনে সন্দেহজনক হাম আক্রান্ত রোগী হিসেবে ১ হাজার ২০১ জনকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ল্যাব পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৪ জনের দেহে। সব মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ২৬৫ জন আক্রান্ত বা উপসর্গযুক্ত রোগী তথ্যভুক্ত হয়েছে।
ছয় মাসের সামগ্রিক চিত্র
সরকারি হিসাবমতে, গত ১৫ মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৮৪ জন শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে এ সময় লক্ষণ ও উপসর্গ দেখা দেয় ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জনের এবং ল্যাব পরীক্ষার মাধ্যমে ২১ হাজার ১৫ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়।
মারা যাওয়া শিশুদের মধ্যে ৯৮৩ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং ১০১ শিশুর শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল।
অধিদফতর আরও জানায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬৪ হাজার ২৪৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ইতোমধ্যেই ১ লাখ ৫৭ হাজার ৮০৭ জন হাসপাতাল ছেড়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











