ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে রেকর্ড ৭৮১ অভিবাসীর প্রবেশ
বিপজ্জনক ইংলিশ চ্যানেল অতিক্রম করে একদিনেই রেকর্ড সংখ্যক অনিয়মিত অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করেছেন। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (হোম অফিস) তথ্য অনুযায়ী, বুধবার ১০টি ছোট নৌকায় চড়ে মোট ৭৮১ জন অভিবাসী ব্রিটিশ উপকূলে পৌঁছান। চলতি বছরে একদিনে নদীপথে অভিবাসী প্রবেশের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ সংখ্যা।
বৃহস্পতিবার হোম অফিসের প্রকাশিত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। এর আগে চলতি বছরের ২৯ জুলাই ৯টি ছোট নৌকায় করে একদিনে সর্বোচ্চ ৭৫২ জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছান। বুধবারের নতুন পরিসংখ্যান আগের সেই রেকর্ডকে ছাড়িয়ে গেল।ঠোর পদক্ষেপের আশ্বাস ও সার্বিক পরিস্থিতি
ছোট নৌকায় করে অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে অভিবাসীদের অনুপ্রবেশ থামাতে আরও কঠোর আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে হোম অফিস।
তবে একদিনে অভিবাসীর প্রবেশের নতুন রেকর্ড তৈরি হলেও চলতি বছরে সামগ্রিক অনুপ্রবেশের হার আগের তুলনায় কমেছে। হোম অফিসের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত ১৮ হাজার ৫০০-এর বেশি মানুষ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে এসেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা প্রায় ৪৫ শতাংশ কম।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











