আলমডাঙ্গায় মাদকসহ আটক ৩, সামারি ট্রায়ালে জেল-জরিমানা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ও ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। পরবর্তীতে সংক্ষিপ্ত বিচার আদালতের (সামারি ট্রায়াল) মাধ্যমে বিচারক আসামিদের প্রত্যেককে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫শ' টাকা অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে তাদের আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান ও এসআই মো. মেহেদী হাসানের নেতৃত্বে একটি বিশেষ দল থানা এলাকায় অভিযান পরিচালনা করে। গত বুধবার (২৬ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে পৌরসভার মিয়াপাড়া এলাকার মা ক্লিনিকের গলি থেকে রিপন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মিয়াপাড়ার সোলেমানের ছেলে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই রাতে সাড়ে ১১টার দিকে মধুপুর গ্রামের উজিরের চায়ের দোকানের সামনে থেকে ডম্বলপুর গ্রামের আলম বক্সের ছেলে সিদ্দিক (৪৫) ও আব্দুর রাজ্জাকের ছেলে জিয়ারুল ইসলাম (৪৮)-কে গ্রেপ্তার করা হয়। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার দর্শনায় ৫৫ বোতল উইনসেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক মামলায় দম্পতিসহ এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
পুলিশ উদ্ধারকৃত মাদকদ্রব্য পৃথক জব্দ তালিকার মাধ্যমে হেফাজতে নেয়। এরপর গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে সংক্ষিপ্ত বিচার আদালতে তোলা হলে বিজ্ঞ আদালত এ রায় দেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











