চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা এলাকায় খাদ্যপণ্য, কসমেটিকস ও বীজ দোকানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৩০ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই তদারকি অভিযান চালানো হয়। অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৩টি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, তদারকিকালে অবৈধ কসমেটিকস বিক্রির অভিযোগে মোছা: নাহিদা খাতুনের ‘নাহিদা কসমেটিকস কর্নার’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মো: মতিয়ার রহমানের ‘রুবেল ফল ভান্ডার’কে ৩ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির অপরাধে মো: মাসুদ রানার ‘ইসহাক বীজ ভান্ডার’কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে বাজারগুলোতে মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করা এবং কোনো অবস্থাতেই মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য, ওষুধ, বীজ ও শিশুখাদ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ প্রদান করা হয়।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার দর্শনায় ৫৫ বোতল উইনসেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক মামলায় দম্পতিসহ এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন এজেন্সীর বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস দল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











