ক্যামেরা ছাড়াই বাজারে আসছে মেটার নতুন স্মার্টগ্লাস ‘লুনা’
ব্যবহারকারীদের গোপনীয়তা ও রেকর্ডিং সংক্রান্ত উদ্বেগ দূর করতে ক্যামেরা ছাড়া নতুন একজোড়া স্মার্টগ্লাস বাজারে আনার পরিকল্পনা করছে প্রযুক্তি জায়ান্ট মেটা। ‘লুনা’ কোডনামের এই স্মার্ট চশমাটি চলতি শরতেই উন্মোচন হতে পারে। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের সূত্রে মার্কিন প্রযুক্তিভিত্তিক সংবাদ মাধ্যম ‘দ্য ইনফরমেশন’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্মার্টগ্লাসের রেকর্ডিং সক্ষমতা ও ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষা নিয়ে সম্প্রতি নজরদারি বৃদ্ধি পাওয়ার পরই মেটা এই পদক্ষেপ হাতে নিয়েছে বলে জানা গেছে।
নতুন ফিচার ও কৃত্রিম বুদ্ধিমত্তা
প্রতিবেদন অনুযায়ী, নতুন এই চশমায় কোনো ক্যামেরা থাকবে না। তবে এতে যুক্ত থাকছে বিল্ট-ইন ছয়টি মাইক্রোফোন। এর মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি মেটার এআই চ্যাটবটের পাশাপাশি প্রতিষ্ঠানটির সদ্য চালু হওয়া কনজিউমার এআই এজেন্ট ‘মিউজ’-এর সঙ্গে কথা বলতে পারবেন।
এ ছাড়া ‘লুনা’ স্মার্টগ্লাসের একপাশে একটি বিশেষ বোতাম থাকবে, যা চেপে দ্রুত ‘মেটা এআই’ সক্রিয় করা সম্ভব হবে। সেই সঙ্গে গান বা অডিও শোনার জন্য মেটার বর্তমান মডেলগুলোর মতোই এতে উন্নত স্পিকার সুবিধা রাখা হয়েছে।
উন্মোচন ও সরবরাহের সময়সীমা
আগামী সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া মেটার বার্ষিক ‘কানেক্ট’ ডেভেলপার সম্মেলনে এই স্মার্টগ্লাসটি উন্মোচন করা হতে পারে। এরপর অক্টোবর মাস থেকে গ্রাহকদের কাছে এটি পৌঁছানোর (শিপমেন্ট) লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তবে এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











