হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প স্ট্রেইট’ দিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন মানচিত্র প্রকাশ

২৬ সেপ্টেম্বর ২০২৬ - ১৪:৪৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প স্ট্রেইট’ দিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন মানচিত্র প্রকাশ
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে সংঘাত নিরসন ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে নতুন আলোচনার মাঝেই জলপথটির নাম ‘ট্রাম্প স্ট্রেইট’ হিসেবে উল্লেখ করে একটি মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সকালে তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি মানচিত্রটি পোস্ট করেন।

​এর আগে ইরানের তরফ থেকে জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্র কয়েকটি নির্দিষ্ট শর্ত মেনে নিলে সাত দিনের ভেতরে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌ চলাচল স্বাভাবিক করা সম্ভব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মতে, ওই শর্তগুলোর মধ্যে অন্যতম ছিল ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন সামরিক অবরোধ প্রত্যাহার, তেল বিক্রির নিষেধাজ্ঞা শিথিল করা এবং লেবাননসহ সংশ্লিষ্ট এলাকায় সংঘাত বন্ধ করা।

​তবে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামানো ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া শর্তযুক্ত প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় রয়েছে তেহরান।

​বিশ্বের অন্যতম শীর্ষ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ভাবনা ট্রাম্প অবশ্য আগেও ব্যক্ত করেছিলেন। গত ২ সেপ্টেম্বর ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় মার্কিন নিয়ন্ত্রণে থাকা এই জলপথের নাম ‘ট্রাম্প স্ট্রেইট’ রাখা যায় কি না, সেই প্রশ্ন তুলেছিলেন তিনি। পরবর্তী সময়ে হোয়াইট হাউসের পক্ষ থেকেও নতুন নামে একটি মানচিত্র প্রকাশ করা হয়েছিল।

​ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সামরিক ও রাজনৈতিক উত্তেজনার ফলে এই প্রণালির ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা ও নৌ চলাচলের নিরাপত্তা নিয়ে দুই পক্ষের বিরোধ চরমে পৌঁছেছে। যদিও হোয়াইট হাউসের দাবি, মার্কিন বাহিনী হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে রেখেছে এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0