দেশ ছাড়তে চেয়েছিলেন অঞ্জলি আনন্দ, যেভাবে বদলাল ভাগ্য

২৬ সেপ্টেম্বর ২০২৬ - ১৪:৩১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশ ছাড়তে চেয়েছিলেন অঞ্জলি আনন্দ, যেভাবে বদলাল ভাগ্য
ছবি: সংগৃহীত

বলিউড পরিচালক করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে অভিনেত্রী অঞ্জলি আনন্দের। তবে এই বড় সুযোগ পাওয়ার পেছনের পথটি একেবারেই সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের কঠিন দিনগুলোর কথা শেয়ার করেছেন তিনি।

​লকডাউনে সঞ্চয় শেষ, দেশ ছাড়ার ভাবনা

চিত্রনির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খানকে দেওয়া সাক্ষাৎকারে অঞ্জলি জানান, ২০২০ সালটি ছিল তার জীবনের সবচেয়ে সংকটময় সময়। মহামারির লকডাউনের কারণে কোনো কাজ না থাকায় মাত্র ছয় মাসের মধ্যে তার যাবতীয় সঞ্চয় শেষ হয়ে যায়। একপর্যায়ে অভিনয় পেশা ছেড়ে দেশ ত্যাগ করার কথাও চিন্তা করেছিলেন তিনি।

​শানুর ফোন ও করণের সিনেমায় সুযোগ

কঠিন সেই মুহূর্তে তার জীবনে মোড় ঘুরিয়ে দেয় কাস্টিং ডিরেক্টর শানু শর্মার একটি ফোন। এর আগে একাধিকবার শানু তাকে ওজন কমানোর পরামর্শ দিলেও, এবার সরাসরি আসে কাজের কথা। করণ জোহর অঞ্জলির ছবি ও অডিশন দেখে মুগ্ধ হন এবং সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন।

​অঞ্জলি জানান, করণ জোহরের সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি তার মা-ও প্রথমে বিশ্বাস করতে পারেননি। তবে সমস্ত অনিশ্চয়তা দূর করে শেষ পর্যন্ত সেই সুযোগই তার ক্যারিয়ারের গতিপথ বদলে দেয়।

​উল্লেখ্য, রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত এই সিনেমার পর সম্প্রতি ‘ধামাল ৪’ চলচ্চিত্রেও দেখা গেছে অঞ্জলি আনন্দকে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0