দেবের পর এবার জিতের নায়িকা ইধিকা পাল? টলিউডে নতুন জল্পনা

২৬ সেপ্টেম্বর ২০২৬ - ১৪:৫৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেবের পর এবার জিতের নায়িকা ইধিকা পাল? টলিউডে নতুন জল্পনা
ছবি সংগৃহীত

ঢালিউড তারকা শাকিব খানের পর কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবের সঙ্গে পর্দায় জুটি বেঁধে নজর কাড়েন অভিনেত্রী ইধিকা পাল। তাদের অভিনীত ‘খাদান’ সিনেমাটি বক্স অফিসে সাফল্য পাওয়ার পর ‘রঘু ডাকাত’ ও ‘প্রজাপতি-২’ সিনেমাতেও দেবের বিপরীতে তাকে যুক্ত করা হয়। এছাড়া দেব-শুভশ্রী জুটির ‘দেসু সেভেন’ চলচ্চিত্রেও বিশেষ অতিথি বা ক্যামিও চরিত্রে দেখা যাবে ইধিকাকে।

​নতুন জুটির গুঞ্জন

পর্দায় দেব ও ইধিকা জুটির রসায়ন ভারতীয় বাংলা চলচ্চিত্রের গতিপথে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই দুই তারকাকে নিয়ে প্রযোজক- পরিচালকদের মধ্যে যখন নতুন ভাবনার সূচনা হয়েছে, ঠিক তখনই সহশিল্পী বদলে নতুন প্রজেক্টের দিকে ইধিকার পা বাড়ানোর খবর সামনে এসেছে।

​আনন্দবাজারসহ ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টলিউডের অন্যতম শীর্ষ নায়ক জিতের বিপরীতে এবার পর্দায় আসতে পারেন ইধিকা। চলচ্চিত্রপাড়ার খবর, পরিচালক পথিকৃৎ বসুর নতুন সিনেমায় জিতের নায়িকা হিসেবে তাকে দেখা যেতে পারে। সিনেমাটি প্রযোজনা করার কথা রয়েছে এসকে মুভিজের।

​তবে পুরো বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো পক্ষের আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। প্রযোজনা সংস্থা কিংবা অভিনেতা জিত বা ইধিকা—কারও তরফ থেকেই বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য করা হয়নি। তা সত্ত্বেও বিনোদন জগতে এ ধরনের খবর প্রায়শই সত্যে পরিণত হওয়ার নজির থাকায় অনুরাগীদের আগ্রহ তুঙ্গে। এখন দেখার বিষয়, শাকিব খান ও দেবের পর কবে নাগাদ জিতের সঙ্গে নতুন এই মিশন শুরু করেন ইধিকা পাল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0