ইউক্রেনের মিত্র ও ভিন্নমতাবলম্বীদের হত্যার রুশ চক্রান্ত ভেস্তে দিল এফবিআই
ইউক্রেনের মিত্র রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত নির্দিষ্ট ব্যক্তিদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) জানিয়েছে, তারা এই আন্তর্জাতিক চক্রান্ত ভেস্তে দিয়েছে। এ ঘটনায় ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা বর্তমানে পলাতক রয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
আদালতের নথি ও এফবিআইয়ের ভাষ্য অনুযায়ী, রাশিয়ার একটি গোয়েন্দা নেটওয়ার্ক যুক্তরাষ্ট্রে এবং ইউরোপের বিভিন্ন দেশে ইউক্রেনপন্থীদের ওপর নজরদারি ও হামলার পরিকল্পনা গড়ে তোলে। ইউরোপের বেসামরিক ও সামরিক পরিকাঠামোর ওপর সন্ত্রাসী হামলার মাধ্যমে ইউক্রেনের মিত্রদের ভীতি প্রদর্শনের চেষ্টা চালানো হয়েছিল বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
এফবিআই কর্মকর্তাদের বক্তব্য
প্রাসঙ্গিক সংবাদ
- ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন: আতঙ্কে রোগীরা, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
- ডারউইন টেস্টে শক্ত অবস্থানে বাংলাদেশ, তানজিদের ফিফটির পর সেঞ্চুরির অপেক্ষা
- গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ
- মার্কিন-ইরান শান্তি আলোচনার আশায় এক মাসের সর্বোচ্চে সোনার দাম
- দেশে হামের প্রকোপ বৃদ্ধি: ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৩৫
নিউইয়র্কের এফবিআই কার্যালয়ের প্রধান জেমস বার্নাকল জুনিয়র জানান, নিরলস ও সমন্বিত অনুসন্ধানের মাধ্যমে এসব ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হয়েছে। তিনি অভিযোগ করেন, রুশ গোয়েন্দা সংস্থা ও তাদের সহযোগীরা বিশ্বজুড়ে ভয়ভীতি সৃষ্টি এবং হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিল।
অন্যদিকে, ওয়াশিংটন ডিসির এফবিআই কার্যালয়ের প্রধান ড্যারেন ক্স জানান, মার্কিন সংস্থাসমূহের সময়োপযোগী পদক্ষেপে যুক্তরাষ্ট্রের রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সহিংস কর্মকাণ্ডের সম্ভাব্য হুমকি বাধাগ্রস্ত করা গেছে। এফবিআই জানিয়েছে, ২০২৪ সাল থেকে এই নেটওয়ার্কটি বিশ্বব্যাপী সক্রিয় ছিল এবং অতীতে রুশ ভিন্নমতাবলম্বীদের লক্ষ্য করলেও সম্প্রতি ইউক্রেনের সমর্থক দেশগুলোর নাগরিকদের দিকে নজর বাড়িয়েছে।
৪০ হাজার ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান
অভিযোগপত্রে বলা হয়েছে, চলতি বছরের গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এক ব্যক্তিকে (যাকে নথিতে 'ইউএস রেসিডেন্ট-১' হিসেবে চিহ্নিত করা হয়েছে) জনৈক রুশ ভিন্নমতাবলম্বীর ওপর নজরদারির দায়িত্ব দেওয়া হয়। নথিপত্র ও ছবি সংগ্রহের বিনিময়ে তাঁকে আড়াই হাজার ডলার প্রদান করা হয়। পরবর্তী সময়ে ওই লক্ষ্যবস্তুকে হত্যা বা গুম করার বিনিময়ে তাঁকে ৪০ হাজার মার্কিন ডলারের প্রস্তাব দেওয়া হলেও ওই ব্যক্তি তা প্রত্যাখ্যান করেন।
প্রস্তাবটি প্রত্যাখ্যাত হওয়ার পর রুশ নেটওয়ার্কটি যুক্তরাষ্ট্রের ভেতর অন্য ঘাতক নিয়োগের চেষ্টা শুরু করে। মার্কিন প্রশাসন স্পষ্ট করেছে যে, আদালতে এই অভিযোগগুলো এখনো বিচারাধীন এবং পরবর্তীতে আইনানুযায়ী বিচার প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











