মান্না ও পূর্ণিমার গল্প: দেওয়া কথা যেভাবে রেখেছিলেন মান্না

০৮ অক্টোবর ২০২৬ - ১৬:৫৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মান্না ও পূর্ণিমার গল্প: দেওয়া কথা যেভাবে রেখেছিলেন মান্না
ছবি সংগৃহীত

ঢালিউড চলচ্চিত্রের অন্যতম সফল ও জনপ্রিয় জুটি প্রয়াত অভিনেতা মান্না এবং চিত্রনায়িকা পূর্ণিমা। ‘সুলতান’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় তাদের পথচলা শুরু হয়েছিল। পরবর্তীতে উপহার দিয়েছেন একাধিক ব্যবসাসফল চলচ্চিত্র। কাজের মাধ্যমে দারুণ কেমিস্ট্রি তৈরি হলেও পেশাগত কারণে মান্নার ওপর একবার অভিমান জমা হয়েছিল পূর্ণিমার। তবে সেই অভিমান কাটাতে পূর্ণিমাকে দেওয়া একটি বিশেষ কথা অক্ষরে অক্ষরে রেখেছিলেন তিনি।

​সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে মান্নাকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে সেই ঘটনার বিস্তারিত জানান পূর্ণিমা।

​অভিমান ভাঙাতে মান্নার প্রতিশ্রুতি

সাক্ষাৎকারে পূর্ণিমা জানান, মান্না প্রযোজিত ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’ সিনেমায় তাঁর চরিত্রের পরিসর কিছুটা ছোট ছিল। বিষয়টি নিয়ে মান্নার প্রতি তাঁর মনে কিছুটা অভিমান জমেছিল। তখন পূর্ণিমাকে শান্ত করতে মান্না কথা দিয়েছিলেন যে, নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এমন একটি সিনেমা তিনি বানাবেন, যেখানে পূর্ণিমাই হবেন একক প্রধান নায়িকা।

​কথা অনুযায়ী পরবর্তীতে মান্না নির্মাণ করেন ‘মনের সাথে যুদ্ধ’ সিনেমাটি। এতে দুজন নায়কের বিপরীতে একক নায়িকা চরিত্রে অভিনয় করেন পূর্ণিমা। সিনেমাটি মুক্তির পর ঢালিউডে ব্যাপক সফলতা ও জনপ্রিয়তা অর্জন করে। পূর্ণিমা আরও জানান, মান্নার প্রযোজনা প্রতিষ্ঠানের আগের সব ছবিতে দুজন করে নায়িকা থাকলেও কেবল এই একটি সিনেমাতেই তিনি একক নায়িকা হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলেন।

​উল্লেখ্য, মান্না ও পূর্ণিমা জুটির সর্বশেষ সিনেমা ছিল ‘পিতা-মাতার আমানত’। এ ছাড়া তাদের অভিনীত অন্যান্য জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে ‘ধ্বংস’, ‘নায়ক’, ‘বাপ বেটার লড়াই’, ‘জনতার লড়াই’ এবং ‘ভিলেন’।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0