পোশাক বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কৃতি শ্যানন

০৮ অক্টোবর ২০২৬ - ১৭:৩৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
পোশাক বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কৃতি শ্যানন
ছবি: সংগৃহীত

রাখিবন্ধন উৎসবের একটি পুরোনো বিজ্ঞাপনে পোশাক নিয়ে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে এবার নিজের বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। সম্প্রতি অভিনেত্রী কারিনা কাপুর খানের সঙ্গে এক আলাপচারিতায় পুরোনো সেই বিষয়টি স্মরণ করে নিজের প্রতিক্রিয়া জানান তিনি।

​একটি অলংকার প্রস্তুতকারক প্রতিষ্ঠানের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতির পরিহিত পোশাক ও চোলি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছিল। পাশাপাশি বিজ্ঞাপনে ভাইয়ের সঙ্গে নিজের পোষ্য কুকুরকেও রাখি পরানো নিয়ে আপত্তি তুলেছিলেন সমালোচকদের একাংশ। বিজ্ঞাপনে কৃতির পোশাককে অশালীন দাবি করে বিতর্ক বাড়াতে থাকলে শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি বিজ্ঞাপনটি প্রচার বন্ধ করে দেয়।

​বিষয়টি নিয়ে কারিনা কাপুরের সঙ্গে আলাপে কৃতি জানান, একজন নারীর পোশাকের সামান্য অংশ কীভাবে টেলিভিশন ও সংবাদমাধ্যমে দীর্ঘ আলোচনার বিষয় হয়ে উঠতে পারে, তা তিনি এখনো বিশ্বাস করতে পারেন না। কৃতির এই ক্ষোভের সঙ্গে সম্মতি প্রকাশ করেন কারিনা কাপুরও।

​কৃতি শ্যানন স্পষ্ট করেন যে, সময়ের পরিবর্তনের সাথে সাথে পোশাকের ধরন বদলেছে। তবে কোনো নারীর পোশাক দেখে তার সংস্কৃতি বা মূল্যবোধ বিচার করা অনুচিত। সংস্কৃতি ও ঐতিহ্য মানুষের পোশাকে নয়, বরং তার মন ও চিন্তাধারায় অবস্থান করে। পরবর্তীতে সমাজের দৃষ্টিভঙ্গি এবং নারী পোশাক ঘিরে বিদ্যমান মানসিকতা নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন এই অভিনেত্রী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0