দেশু ৭' ঘিরে পেড নেগেটিভিটির অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ দেবের

০৮ অক্টোবর ২০২৬ - ১১:৫২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশু ৭' ঘিরে পেড নেগেটিভিটির অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ দেবের
ছবি সংগৃহীত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে টলিউডে মুক্তির অপেক্ষায় রয়েছে বহুল চর্চিত চলচ্চিত্র ‘দেশু ৭’। দীর্ঘ ১২ বছর পর পর্দায় ফিরেছেন জনপ্রিয় দেব-শুভশ্রী জুটি। আগামী ১৬ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার কথা থাকলেও তার আগেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। ছবিটির বিরুদ্ধে পরিকল্পিতভাবে টাকার বিনিময়ে অপপ্রচার বা ‘পেড নেগেটিভিটি’ ছড়ানোর চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন কলকাতার তারকা অভিনেতা দেব।

​সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বার্তায় দেব তার অসন্তোষ প্রকাশ করেন। তার অভিযোগ, ইউটিউবার ও চলচ্চিত্র সমালোচকদের নির্দিষ্ট অঙ্কের অর্থ প্রস্তাব করে সিনেমাটির উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতিবাচক রিভিউ দেওয়ার অপচেষ্টা চলছে।

​বার্তায় দেব উল্লেখ করেন, তিনি সবসময় চলচ্চিত্রের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানান এবং দর্শকের স্বাধীন মতামতকে গভীর শ্রদ্ধা করেন। তবে অর্থের বিনিময়ে আগে থেকে তৈরি স্ক্রিপ্ট অনুযায়ী পরিকল্পিত নেতিবাচকতা ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

​দর্শকদের উদ্দেশ্যে দেব লেখেন, “আগামীকাল ‘দেশু ৭’-এর ট্রেলার দেখুন। ভালো লাগলে ভালো বলুন, খারাপ লাগলে সমালোচনা করুন—কিন্তু মতামতটা যেন আপনার নিজের হয়। কারণ শেষ কথা সবসময় দর্শকই বলে।

​চলতি বছরের পূজায় কলকাতার বক্স অফিসে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে যাচ্ছে ‘দেশু ৭’। একই সময়ে মুক্তির তালিকায় রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’।

​টলিউড সংশ্লিষ্ট মহল মনে করছে, পূজার মৌসুমে এই জমজমাট প্রতিযোগিতার বাজারে সিনেমাটির বাণিজ্যিক সম্ভাবনা ব্যাহত করতেই এমন কৌশল অবলম্বন করা হয়ে থাকতে পারে। তবে ট্রেলার প্রকাশের পর থেকে দর্শক মহলে যে উন্মাদনা দেখা যাচ্ছে, তাতে শেষ পর্যন্ত বক্স অফিসে দর্শকই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0