ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ আজ, মাঠে নামছেন প্রার্থীরা

০৮ অক্টোবর ২০২৬ - ১১:৪৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ আজ, মাঠে নামছেন প্রার্থীরা
ছবি সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর)। প্রতীক হাতে পাওয়ার মধ্য দিয়ে প্রার্থীরা নামবেন তাঁদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায়।

​নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, বুধবার (৭ অক্টোবর) ছিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। নির্ধারিত সময়সীমা শেষে এ আসনে এখন মোট পাঁচটি রাজনৈতিক দলের ৫ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে চূড়ান্তভাবে টিকে রয়েছেন।

​প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মির্জা ফয়সল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

​এর আগে, বিএনপি থেকে জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদও মনোনয়নপত্র জমা দিয়েছিন। তবে দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এতে করে মির্জা ফয়সল আমিনই বিএনপির একক প্রার্থী হিসেবে মাঠে রইলেন। দলটির পক্ষ থেকে তাঁকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দের সুপারিশ করে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে।

​উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্ধারিত কেন্দ্রে সেদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0