বাংলাদেশ-ভারত যৌথ বাণিজ্য গ্রুপের ১৬তম বৈঠক দিল্লিতে শুরু

০৮ অক্টোবর ২০২৬ - ১১:৫৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বাংলাদেশ-ভারত যৌথ বাণিজ্য গ্রুপের ১৬তম বৈঠক দিল্লিতে শুরু
ছবি: সংগৃহীত

ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য প্রসারের পাশাপাশি বিদ্যমান বাণিজ্যিক জটিলতা নিরসনে যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দিনব্যাপী এই দ্বিপক্ষীয় আলোচনার সূচনা হয়, যা শুক্রবার (৯ অক্টোবর) সমাপ্ত হবে।

​বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। আলোচনার উদ্দেশ্যে দলটি গত মঙ্গলবার ঢাকা থেকে নয়াদিল্লি পৌঁছায়।

​বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে প্রধান প্রধান প্রতিবন্ধকতাগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হবে। বিশেষ করে পাট ও পাটজাত পণ্যে আরোপিত অ্যান্টিডাম্পিং শুল্ক প্রত্যাহার, বিভিন্ন স্থলবন্দরের অবকাঠামোগত সংকট নিরসন এবং শুল্ক-অশুল্ক বাধা কমানোর বিষয়ে গুরুত্ব দেবে ঢাকা।

​জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছরের পরিসংখ্যান অনুযায়ী, উক্ত অর্থ বছরে বাংলাদেশ ভারতে ১৭৫ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। অন্যদিকে একই সময়ে ভারত থেকে বাংলাদেশে এক হাজার ৯৬ কোটি ডলারের পণ্য আমদানি করা হয়েছে।

​উল্লেখ্য, আন্তর্জাতিক বাণিজ্যে চীনের পরই ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পণ্য আমদানির উৎস। পোশাক ও শিল্প খাতের মৌলিক উপাদান যেমন সুতা, তুলা, কাপড়ের পাশাপাশি বিভিন্ন কাঁচামাল আমদানির জন্য দেশীয় ব্যবসায়ীরা মূলত ভারতের ওপর অনেকটাই নির্ভরশীল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0