হরমুজ প্রণালিতে সংঘাতের প্রভাব: বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি
মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। পারস্য উপসাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলা বাড়ায় বিশ্বজুড়ে এই অস্থিরতা তৈরি হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
আন্তর্জাতিক বাজারসূচক অনুযায়ী, বৃহস্পতিবার (৮ অক্টোবর) জিএমটি ১টা ১৬ মিনিটে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩৩ সেন্ট বা ১.৩৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০১.৫৩ ডলারে গিয়ে পৌঁছেছে।
একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ব্যারেলপ্রতি ১.১১ ডলার বা ১.২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৯.৩৯ ডলারে লেনদেন হয়েছে।
সরবরাহ সংকট ও ভূরাজনৈতিক উদ্বেগ
বাজার বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদনকারী অঞ্চলগুলো থেকে জ্বালানি রফতানি বিঘ্নিত হওয়ার আশঙ্কাতেই বাজারে এমন ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে সমুদ্রগামী তেলের ট্যাংকারে ধারাবাহিক হামলা আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলেছে, যা সার্বিক দরদামে সরাসরি প্রভাব ফেলছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











