ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা ও শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর বিশেষ বৈঠক

০৮ অক্টোবর ২০২৬ - ১৩:৪০
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা ও শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর বিশেষ বৈঠক
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও শৃঙ্খলা ফেরাতে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​বৈঠকে ঢাকার গণপরিবহন খাতের বিদ্যমান বিশৃঙ্খলা দূর করা, সড়কে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যাত্রীসেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​গুরুত্বপূর্ণ এই আলোচনায় অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

​এছাড়াও বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0