রাজধানীর আদাবর রিং রোডে টুরাগ অ্যাকটিভের পঞ্চম আউটলেট চালু

০৮ অক্টোবর ২০২৬ - ১৪:২২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রাজধানীর আদাবর রিং রোডে টুরাগ অ্যাকটিভের পঞ্চম আউটলেট চালু
ছবি: সংগৃহীত

উর্মি গ্রুপের অ্যাকটিভ লাইফস্টাইল ব্র্যান্ড ‘টুরাগ অ্যাকটিভ’ (Turaag Active) রাজধানীর আদাবর রিং রোডে তাদের নতুন আউটলেট চালু করেছে। গত বুধবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফ্ল্যাগশিপ এই পঞ্চম শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে উর্মি গ্রুপের পরিচালক শামারুখ ফখরুদ্দিন, পরিচালক ফাইয়াজ রহমান, টুরাগ অ্যাকটিভের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মোহাম্মদ নাঈম আখতার এবং ওয়েভ রাইডার্স লিমিটেডের অপারেশনস অ্যান্ড সোর্সিং সিওও আহম্মাদ মনসুর রউফ উপস্থিত ছিলেন। এ ছাড়াও উর্মি গ্রুপের শীর্ষ কর্মকর্তা ও বিভিন্ন খাতের আমন্ত্রিত অতিথিরা উদ্বোধনী আয়োজনে যোগ দেন।

​বিগত চার বছর ধরে বিশ্বমানের অ্যাকটিভওয়্যার ও পারফরম্যান্স পণ্যের মাধ্যমে ক্রেতাদের সুস্থ ও গতিশীল জীবনের সঙ্গী হিসেবে কাজ করে আসছে টুরাগ অ্যাকটিভ। দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি খেলাধুলা ও ফিটনেসের কথা মাথায় রেখে মানসম্মত পোশাক ও এক্সেসরিজ তৈরি করছে ব্র্যান্ডটি।

​নতুন কেন্দ্র উদ্বোধন উপলক্ষে উর্মি গ্রুপের পরিচালক শামারুখ ফখরুদ্দিন বলেন, কেবল পোশাক তৈরি বা বিক্রির মধ্যে টুরাগ অ্যাকটিভের পথচলা সীমাবদ্ধ নয়; বরং সর্বস্তরের মানুষকে সক্রিয় জীবনযাত্রায় উদ্বুদ্ধ করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। সুস্থ ও আত্মবিশ্বাসী জীবনযাপনে শারীরিক সক্রিয়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন নতুন বিক্রয়কেন্দ্র চালুর মাধ্যমে এই টেকসই ভাবনা গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছে যাবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

​আদাবর রিং রোডের শাখাটি টুরাগ অ্যাকটিভের পঞ্চম রিটেইল আউটলেট। এর আগে ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্কের পাশাপাশি নারায়ণগঞ্জের আলমাস পয়েন্ট এবং চট্টগ্রামের সানমার শপিং কমপ্লেক্সে ব্র্যান্ডটি শাখা চালু করেছে। নতুন এই আউটলেটের মাধ্যমে ঢাকার পশ্চিমাঞ্চলের গ্রাহকদের কাছে ব্র্যান্ডটির পণ্য পৌঁছে দেওয়া সহজ হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0