গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল প্রায় ৯টার দিকে গফরগাঁও স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ঢাকা-ময়মনসিংহ রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট আব্দুল্লাহ আল হারুন বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের ঠিক পূর্বে বিকট শব্দ করে ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইন থেকে বিচ্যুত হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন দুর্ঘটনাস্থলে পাঠানোর প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। উদ্ধারকাজ শেষ হলে দ্রুতই এ রুটে পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











