সময়মতো হামের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

২৬ সেপ্টেম্বর ২০২৬ - ১৫:৩৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সময়মতো হামের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি সংগৃহীত

বিগত সরকারের আমলে শিশুদের সময়মতো হামের টিকা না দেওয়ার মাশুল এখন বর্তমান সরকারকে গুনতে হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

​শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত একটি বিশেষ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

​বিগত সরকারের অবহেলায় বাড়ছে ঝুঁকি

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে বারবার তাগাদা দেওয়া হলেও পূর্ববর্তী সরকার সময়মতো শিশুদের হামের টিকা দেওয়ার কার্যকর পদক্ষেপ নেয়নি। দেশে এর আগেও হামের সংক্রমণ দেখা গেলেও তখন শিশু মৃত্যুর হার এত বেশি ছিল না। তবে টিকা না দেওয়ার খেসারত হিসেবে চলতি বছর আগের বছরগুলোর তুলনায় বেশি শিশুর মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

​৩৪ লাখ শিশুকে দেওয়া হচ্ছে টিকা

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)-এর কাছ থেকে নতুন করে ৪০ লাখ ডোজ হামের টিকা পাওয়া গেছে। এই সহায়তার মাধ্যমে শনিবার থেকে দেশব্যাপী ৩৪ লাখ শিশুকে বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় আনা হচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ইতোমধ্যে তিন ধাপে মোট এক কোটি ৮৫ লাখ শিশুকে সফলভাবে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

​অনুষ্ঠানে ডেঙ্গু পরিস্থিতির প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। তিনি দেশের স্বাস্থ্যঝুঁকি কমাবে হাম ও ডেঙ্গু মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0